খেলা

গ্যালারিতে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয়র (ভিডিও)

রবিবার ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট লড়াইয়ের মাঝেই ঘটে যাওয়া এই দৃশ্য এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৩৯০ রানের লক্ষ্যে তখন ব্যাট করছে ভারত। ২১তম ওভার শুরুর আগে সিডনির ঐতিহাসিক গ্যালারিতে ভারতীয় জার্সি পরে এক যুবক হাঁটু মুড়ে বসে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। যিনি অস্ট্রেলিয়ার জার্সি পরেছিলেন।

বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন তরুণী। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

সেই বিয়ের প্রস্তাবের পুরো দৃশ্য বড় পর্দায় ধরা পড়ে। স্টেডিয়ামে উপস্থিত অন্য দর্শকরাও তা উপভোগ করেন। তরুণী ‘হ্যাঁ’ বলতে তারস্বরে চিৎকার করে ওঠেন তারা। হাততালি দিতে দেখা যায় অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে টুইট করে বলা হয়, ‘আজ রাতের কি এটাই সব থেকে ঝুঁকিপূর্ণ খেলা ছিল? উনি হ্যাঁ বলেছেন এবং গ্লেন ম্যাক্সওয়েল অনুমোদন দিয়েছে।’

গ্যালারিতে অবশ্য অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে প্রেমের সম্পর্ক ধরা পড়লেও মাঠে তেমনটা হয়নি। বিরাট কোহলিদের এক বিন্দুও ছাড় দেয়নি স্টিভেন স্মিথরা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি স্বাগতিকরা জিতে নিয়েছে ৫১ রানে। তাতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করেছে অজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button