গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল ১৮ নভেম্বর শনিবার দাউদকান্দি গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনের দুটি বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। “শিক্ষকের উদাসীনতাই মানসম্মত শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা” শীর্ষক দুটি বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ রানারআপ ও বিপক্ষ দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুন, দাউদকান্দি ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহিরুল ইসলাম রিপন, কুমিল্লা জেলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও কুমিল্লা ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সহকারী শিক্ষক মোঃ হানিফ । বক্তব্য রাখেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ নজরুল ইসলাম, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ সেলিম সরকার ও আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ বাংলা ভার্সনের ভাইস প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম। দুটি বিতর্ক প্রতিযোগিতায় পাঁচজন করে দশজন, সর্বমোট বিশজন প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রত্যেককে ব্যক্তিগত এবং গ্রুপ ওয়ারী পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ অন্যান্য অতিথি বৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে সংশ্লিষ্টরা অংশ গ্রহণ করে।



