গোয়ালদী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উৎযাপন

ইদ্রিস আলী,সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার গোয়ালদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কেটে ও বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্বে ফুল দিয়ে পালন করা হয় ।
শুক্রবার (১৭ই মার্চ) সকালে গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা বেগম, সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মন্জু, জুলেখা বেগম, শারমিন আক্তার, শাম্মি আক্তার, পারভীন আক্তার ও শিক্ষক হুমায়ুন কবির।
ম্যানেজিং কমিটির সভাপতি মীর মোঃ শাহিন, সহ-সভাপতি মোঃ সুমন প্রধান, সদস্য মোঃ ইদ্রিস আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ। স্কুলের ছাত্র ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে সর্বস্তরের মাঝে কেক কেটে বিতরন করা হয়।
এ উপলক্ষে স্কুলের এক মেধাবী ছাত্র বঙ্গবন্ধুর ২৬ মার্চের ভাষনটি মুখস্থ পাঠ করে শুনান।
বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে পুরো স্কুলটি আলোক সজ্জিত করে নতুন রুপে সাজিয়ে এলাকায় এক নতুন মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করা হয়।




