Uncategorized

গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান আনোয়ার শাহাদাত

আবু তালহা তোফায়েল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান অবিভক্ত ৫ নং আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদাত।
তিনি সর্বদা এলাকার অসহায় মানুষের খোঁজখবর নেয়া, বিভিন্ন সংকট সমস্যার সমাধানে ভূমিকা রাখা, প্রাকৃতিক যেকোনো দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেয়াসহ এলাকার সার্বিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখে আসছেন। তিনি নিরহংকারী ও উদার মনের মানুষ। দলমত নির্বিশেষে সর্বদা মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে নিঃস্বার্থভাবে এই এলাকায় প্রায় ৩ যুগ থেকে কাজ করে আসছেন। তাই তাকে নির্বাচনে অংশ গ্রহণের জন্য উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন প্রতিটি ওয়ার্ড সদস্যসহ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল শ্রেণীর মানুষ।
তিনি ৪ অক্টোবর প্রতিবেদককে জানিয়েছেন যে ইউনিয়নের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং আলীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চাই।
তিনি আরও বলেন, পূর্বের ন্যায় ইউনিয়নের অবহেলিত অঞ্চলে উন্নয়নের অগ্রাধিকার দেয়া, শিক্ষা, যোগাযোগ ও মানব কল্যাণে কাজ করাসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য আমানতদার, উদ্যমী ও নিঃস্বার্থবান একজন সেবকের প্রয়োজন, আর আমি সেই সেবক হতে চাই।
তাই তিনি ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button