Uncategorized

গোবিন্দগঞ্জে মসজিদের দান বক্স ভেঙ্গে টাকা চুরির সময় হাতেনাতে চোর আটক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলা চত্তরের মসজিদের দানবক্স ভেঙ্গে টাকা চুরির সময় হাতে নাতে শ্রীঃ নিপন(৪০)নামের এক চোর গ্রেফতার হয়েছে। গ্রেফতার কৃত চোর নিপন পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের শ্রী মঙ্গলার ছেলে।পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার যোহরের নামাজ শেষে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন অন্য মুসল্লীদের নামাজে অসুবিধা না হয় সেই কারনে মসজিদের দরজা বন্ধ না করে পাঁশে দাড়িয়ে ছিলেন।এসময় মসজিদের ভিতর অন্য কোন মুসল্লীদের না দেখে সুযোগ বুঝে মসজিদে ডুকে পরে চোর।হঠাৎ একটা শব্দ শুনে মসজিদের মুয়াজ্জিন মসজিদের দিকে এগিয়ে গেলে লোকটি তাড়াহুরা করে মসজিদের ভেতর থেকে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় মসজিদের মোয়াজ্জিনের সন্দেহ হলে তাকে ধরতেই হাত থেকে টাকা ফেলে দেয় এবং হাত পা ধরতে থাকে। এমন সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে দায়িত্বে থাকা আনছার ফজল মিয়া, মোহাসিন উদ্দিন,পিসি সাইফুল ইসলাম,এ পিসি মোকলেসুর রহমানকে ডাক দিলে তারা সেখানে উপস্থিত হয় চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত চোরের বিরুদ্ধে চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button