গোবিন্দগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে দুর্নীতি,অনিয়ম এর বিরুদ্ধে আলোচনা সভা ও স্মারক লিপি প্রদান
মোঃ শাহিন আলম,গোবিন্দগঞ্জ, গাইবান্ধা : স্বাধীনতার ৫০ বছর পরে সারা বাংলাদেশের ন্যায় গোবিন্দগঞ্জ উপজেলায় অনলাইন আবেদনকৃত মুক্তিযোদ্ধা দাবীদারদের মুক্তিযোদ্ধা যাচাই- বাচাই কাজ চলমান। উপজেলায় যাচাই বাচাই কমিটির সদস্য অনৈতিক ভাবে মুক্তিযোদ্ধা তালিকা ভুক্ত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ জয়বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে উপজেলায় গীয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন এর নিকট স্মারক লিপি প্রদান করেন। প্রকৃত মুক্তিযোদ্ধাগণের মতামত চাওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নানা কন্ঠস্বরের মাধ্যমে দাবীদার ব্যক্তি প্রকৃত মুক্তিযোদ্ধা নয় মর্মে জোরালো ভাবে বললেও অনৈতিকভাবে যাচাই- বাচাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন অমুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার অপচেষ্টা করে যাচ্ছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাগণের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এহেল কার্যকলাপের পরিপ্রেক্ষিতে যাচাই বাচাই কমিটির সদস্য পদ প্রত্যাহারের দাবী করেন। উক্ত আলোচনাসভায় সভাপতিত্বে করেন সাবেক সদ্য কমান্ডার নুরুল ইসলাম আজাদ, সাবেক ডিপোটি কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সাদেক, বীর মুক্তিযোদ্ধা সালজার রহমান,বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ,বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা তারাপদ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আঃ বাকী সরকারসহ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ আলী মোঃ গোলাম রব্বনী,সাধারন সম্পাদক সামিউল ইসলাম নোমান,সদস্য মিয়া আসাদুজ্জামান হিরু যুগ্ন- সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ,সাজাদুর রহমান স্বপন উপস্থিত ছিলেন।




