Uncategorized

গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতায় বসত বাড়ীতে অগ্নী সংযোগ

শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতায় বসত বাড়ীতে অগ্নী সংযোগ করেছে দূর্রবৃত্তরা । গতকাল ৮ ডিসেম্বর রাত আনুমানিক তিন ঘটিকার সময় কামদিয়া ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রকরে নৌকা মার্কার সমর্থন কারীর বাড়ী এবং খড়ের পালাতে অগ্নী সংযোগ করে দূর্রবৃত্তরা । রঘুনাথপুর গ্রামের আলহাজ্ব আব্দুল আজিজ জানায়, আমরা ঘুমিয়ে ছিলাম হঠাৎ আগুনে পোড়া গন্ধপেয়ে জেগে উঠে দেখী বাড়ীর উঠানে খড়ের পালায় আগুন জ্বলছে। তারপর গ্রাম বাসীর ডাক চিৎকারে সবাই এগিয়ে আসে। আমার শয়ন ঘরে আগুন লাগীয়ে দেয় এতে তোশক,চাদর,কাথাসহ খাটের কিছু অংশ পুরিয়ে যায়, একই সাথে তার ছেলে আনিছুরের বাড়ী ৫০০গজ দুরে বাড়ীর উঠানে খরের ১ টি পালায় এবং একই গ্রামের মৃতু কফিল উদ্দিনের ছেলে ছানাউলের খরের পালায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কে বা কাহারা এই আগুন লাগিয়ে দিয়েছে তা আমার বোধ গম্যনয়। তিনি আরো বলেন আমার ছেলেরা নেীকা প্রতিকের নির্বাচন করছে এই কারনে আগুন দিতে পারে বলে ধারনা করছি। আরো বলেন আমরা দীর্ঘদিন যাবত এইগ্রামে বাস করছি কারো সাথে আমাদের পরিবারের কোন বিরোধ নেই। আমরা যদি সঠিক সময়ে জেগে না উঠতাম তাহলে হয়তো আমরা আজ কেউই কথা বলতে পারতাম না। তারা বলেন আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের নিকট আকুল আবেদন করছি সঠিক তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতি কারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। আগুন দেখে গ্রাম বাসী ফায়ার সার্ভিসে ফোন দিলে ঘোরাঘাট থানার আওতাধীন ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তারা বলেন সঠিক সময়য়ে আগুন নিয়ন্ত্রনের ফলে অনেক বড় ধরনের দূর্ঘটনা থেকে গ্রামটি রক্ষা পেয়েছে। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানাএকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button