Uncategorized

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মা-মেয়েকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গাউছাপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী তাহেরা বেগম(৪৫)ও তার মেয়ে মামুনি বেগম আজ সকাল ১১টায় নিজ বাড়ীতে দুপুরে রান্নার কাজ করছিলেন এমন সময় বাড়ীর একটি কদমগাছের দুটি কদম ফল পার্শ্ববর্তী বাড়ীর ভিতরে পড়লে সাজু মিয়ার বাড়ীর লোকদের সাথে বাকবিতান্ডা হয়। এরি এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে একই গ্রামের সাজু মিয়ার ছেলে মিলন ও লিটন গংরা রাম দা, হাসুয়া নিয়ে ৪/৫জন মিলে সন্ত্রাসী কায়দায় মান্নানের বাড়ীতে ঢুকে মান্নানের স্ত্রী তাহেরা বেগমকে হত্যার উদ্দশ্যে এলোপাথারি ভাবে মাথায় ও যৌনাঙ্গে কুপিয়ে রক্তাক্ত জখম করলে সে অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়।এ অবস্থার তার মেয়ে মানুনি বেগম এগিয়ে গেলে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আত্ব চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশী ও পরিবারের লোকজন এগিয়ে এসে আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button