গোবিন্দগঞ্জে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে শাক সবজির বীজ বিতরন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের শাক সবজির বীজ বিতরন অনু্ষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সবজি বীজ বিতরন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোরতোবা আলী মানিকের সঞ্চালনায় উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর,প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদুর রহমান টুকুসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খালেদুর রহমান জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কৃষি বান্ধব সরকার প্রধান। তাই তার নির্দেশে উপজেলার ২ হাজার ৭ শ’ ৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে স্বল্প মেয়াদী ও মধ্য মেয়াদী লালশাক, ডাটাশাক, কলমীশাক, মূলাশাক, পুঁইশাক, পালংশাক, পাট শাক, শসা (হাইব্রীড), লাউ (হাইব্রীড), মিষ্টিকুমড়া (হাইব্রীড), করলা (হাইব্রীড), মরিচ (হাইব্রীড), বরবটি (হাইব্রীড) সীম (ওপি জাত ও (স্বল্পকালীন) শাকসবজির বীজ বিতরণ করা হয়।



