গোবিন্দগঞ্জে আজিজার হত্যা মামলার আসামী গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রামে আজিজার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসিসহ খাবার হোটেল, মনোহরি দোকান আগুনে পুড়ে দেওয়ায় ক্ষতি পূরুনের দাবীতে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে গত ৬ মার্চ (রবিবার) দুপুরে বকচর গ্রামের ঢাকা রংপুর মহাসড়কের পাশে এক মানববন্ধণ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কামারদহ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউ’পি সদস্য মিন্টু মিয়া, নিহত আজিজার রহমানের স্ত্রী মেনেকা বেওয়া ও নিহতের স্বজনদের মধ্যে সোলেমান আলী, জালাল উদ্দিন, মাইজার রহমান, আবুল কালাম প্রমূখ। উল্লেখ্যঃ গত ১১ জানুয়ারি নিহত আজিজার রহমানের বড় স্ত্রীর সন্তানেরা জমিজমা দ্বন্দের জেরে পিতা আজিজার রহমানকে হত্যা ঘটনাকে অন্যক্ষাতে প্রবাহিত করতে লাশটিকে মহাসড়কে ফেলে দিয়ে যায়। এ ঘটনায় ছোট স্ত্রী মেনেকা বেওয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গাইবান্ধা পিবিআই পুলিশ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত আসামী ও বাহিরে থাকা পলাতক আসামী বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন তারিখ ও সময়ে ভয়ভীতি, হুমকি দিয়ে বৃর্থ্য হয়ে গত ৩ মার্চ দিবাগত রাত ২টার দিকে বাদীনিকে হত্যার উদ্দেশ্যে খাবার হোটেল ও মনোহরি দোকানে আগুন দিয়ে পুড়ে দেয়।এত মেনেকা বেগম চরম নিরাপত্তা হিনতায় ভুগছে।




