Uncategorized

গোবিন্দগঞ্জের গ্রামীন সড়কে অবৈধ বালু বোঝাই ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলায় নষ্ট হচ্ছে কোটি টাকার সড়ক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যায় এমনিতেই ক্ষতিগ্রস্থ গ্রামীন সড়ক গুলি। তার উপর আবার সড়কগুলি দিয়ে অবৈধ ভাবে উত্তোলন কৃত বালু ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে দিনে রাতে আনা নেয়ায় নষ্ট হচ্ছে সড়ক। সরকারী আইন অনুযায়ী অবৈধ ভাবে বালু উত্তোলন,বালু বিক্রি,বালু পরিবহন সহ এর সাথে জড়িতদের জেল,জরিমানার বিধান থাকলেও আইনকে বৃদ্ধা অাঙ্গুল দেখিয়ে বালু দস্যূরা দিনে রাতে ড্রাম-ট্রাক,ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন ও বালু পরিবহন করছে। আর কতিপয় বালু দস্যূদের বিরুদ্ধে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দায়ের হলেও সেই মামলাগুলো অজ্ঞাত কারনে রেকর্ড না হওয়া ও ভ্রাম্যমান মোবাইল কোর্টের আওতায় না আসায় কোন মতেই থামছেনা অবৈধ বালু উত্তোলন ও বালু পরিবহন।সরজমিনে গিয়ে দেখা যায়,রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর ও কাজলা বালুর পয়েন্ট থেকেই গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়ক,রাখাল বুরুজ আমতলি সড়ক দিয়ে বেশী ড্রাম ট্রাক বিভিন্ন স্থানে বালু পরিবহন করছে ।আর অতিরিক্ত বালু বোঝাই ড্রাম ট্রাক চলার ফলে সড়ক ডেবে গর্তের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ধ্বস দেখা দিয়েছে। অনাবরত এসব লোড বোঝাই ড্রাম ট্রাক চলাচলে রাস্তায় সৃষ্টি গর্ত সড়ক কতৃপক্ষ ভরাট করলেও ফের ওটার উপর দিয়ে ড্রাম ট্রাক চলায় গর্তের সৃষ্টি হচ্ছে।এতে রাস্তায় চলাচলকারী জনসাধারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই অবস্থা সাহেবগঞ্জ কাটা-বাগদা পলুপাড়া সড়কের অনাবরত চলছে ড্রাম ট্রাক ও ট্রাক্টর। স্থানীয়দের অভিযোগ,নদী থেকে এসব ভূ গর্ভস্থ বালু উত্তোলন,পরিবহন,বিক্রি যেমন অবৈধ,তেমনি আবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরেও নম্বর বিহীন ড্রাম ট্রাক,ট্রাক্টর দিয়ে অবৈধ বালু পরিবহন করে রাস্তার ক্ষতি করছে। তাদের বিরুদ্ধে ফলপ্রসূ ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন! তাই অবৈধ বালু উত্তোলনও বন্ধ হচ্ছে না! এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন সাংবাদিকদের বলেন, আমি ওসি সাহেবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button