খেলা
গেতাফেকে ৬ গোল দিয়ে রিয়ালের প্রস্তুতি

স্প্যানিশ লা লিগায় নিজেদের মিশন শুরুর আগে রিয়াল মাদ্রিদের প্রস্তুতিটা হলো দুর্দান্ত। বর্তমান চ্যাম্পিয়নরা মঙ্গলবার প্রথম এবং শেষ প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নেমেছিল। জিনেদিন জিদানের দল মাঠ ছেড়েছে ৬-০ গোলের জয় নিয়ে।
বাজিমাত করেছেন করিম বেনজেমা। রিয়ালের পক্ষে একাই করেছেন ৪ গোল। অধিনায়ক সার্জিও রামোস ও জুনিয়র দলের অধিনায়ক সার্জিও আরিবাস একটি করে গোল করেন।
তবে ম্যাচটি ছিল ক্লোজ ডোর। মাঠে কোনো সাংবাদিক ও টিভি ক্যামেরা প্রবেশের অনুমতি ছিল না।
রিয়ালের লা লিগা মিশন শুরু হবে রবিবার। এদিন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে দলটি। অন্যদিকে গেতাফে শুক্রবার খেলবে ওসাসুনার বিপক্ষে।




