গুলশানে উদ্ধার অভিযান শেষ, ৫ লাশ উদ্ধার

ঢাকার গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে পণবন্দি উদ্ধার অভিযান শেষ হয়েছে। রেস্টুরেন্ট ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে অভিযানকারীরা।
উর্দ্ধতন এক পুলিশ কর্মকর্তা জানাচ্ছেন, অভিযান শেষ করে এখন ভবনটিতে বিস্ফোরকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
রেস্টুরেন্টের ভেতর থেকে অন্তত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে দেহগুলো কাদের তা এখনো নিশ্চিত নয়।
জঙ্গি হামলার প্রায় ১২ ঘণ্টা পর অভিযানের মাধ্যমে পণবন্দি সংকটের অবসান হয়।
সকাল পৌনে আটটার দিকে গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে পণবন্দিদের উদ্ধারে কমাণ্ডো অভিযান শুরু হয়।
সেনা ও নৌ কমান্ডোরা ছাড়াও অভিযানে অংশ নিয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
শুক্রবার রাতে অস্ত্রধারীদের আক্রমণের প্রায় দশ ঘণ্টা পর অভিযানটি শুরু হয়।
সূত্র : বিবিসি




