slider

গুরুদাসপুরে অবৈধ পুকুর খনন বন্ধে রাতে প্রশাসনের অভিযান

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরের ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে এবার রাতে অভিযান চাালিয়েছে উপজেলা প্রশাসন। এই অভিযানে উপজেলার তিন ইউনিয়নের চলমান তিনটি (মাটি খনন যন্ত্র) এক্সোভেটরের ব্যাটারি জব্দ করে নিয়ে আসে প্রশাসন।
গতকাল শনিবার রাতে গুরুদাসপুর থানা পুলিশ ফোর্স নিয়ে এই অভিযানের বের হোন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তমাল হোসেন।রাত্রি ১১টায় শুরু হয়ে ১টা অবধি পযর্ন্ত চলে সাড়াশি অভিযান। উপজেলার খুবজিপুর, বিয়াঘাট ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযানে ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলে চলমান তিনটি (মাাট খনন যন্ত্র) এক্সোভেটরের ব্যাটারি জব্দ করা হয়।
পরবর্তীতে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button