আন্তর্জাতিক সংবাদশিরোনাম

গির্জায় লাইভ হওয়া প্রার্থনাসভায় বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে টেক্সাসের একটি গির্জায় এক বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছে। প্রার্থনায় অংশগ্রহণকারীদের একজনের গুলিতে নিহত হয় বন্দুকধারীও।
বিবিসি জানায়, রবিবার সকালে হোয়াইট সেটেলমেন্ট এলাকার ফ্রিওয়ে চার্চে প্রার্থনাসভায় এই ঘটনা ঘটে।
প্রার্থনায় অংশ নিতে আসা এক ব্যক্তি আসনের ওপর দাঁড়িয়ে শটগান দিয়ে গুলি চালানো শুরু করে। এতে গির্জার দুই বাসিন্দা নিহত হয়। প্রার্থনাসভারই এক সদস্যের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী।
প্রার্থনার অধিবেশনটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এতে ধরা পড়ে হামলার ঘটনাটিও।
হামলার কারণ নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। হামলাকারীর পরিচয় সম্পর্কেও কিছু জানায়নি তারা।
তবে আরও বেশি হতাহত ঘটার আগে বন্দুকধারীকে প্রতিহত করায় প্রার্থনাসভার ওই সদস্যের সাহসিকতাকে প্রশংসা করেন হোয়াইট সেটেলমেন্টের পুলিশ প্রধান জেপি বেভারিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button