sliderরাজনীতিশিরোনাম

গায়ের ঘাম ঝরিয়ে নিজের পকেটের টাকা খরচ করে দল করতে হবে-ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা গণমানুষের অধিকারভিত্তিক নতুন ধারার রাজনীতি শুরু করেছি। নেতা নয় নেত্রী নয় সবার আগে বাংলাদেশ। নিজের আখের গোছানোর রাজনীতির পরিবর্তে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে দলের রাজনীতিটা করব সবার আগে সেই দলটাকে ভালো করে বুঝতে হবে।
তিনি বলেন, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। শরীরের ঘাম ঝরিয়ে নিজের পকেটের টাকা দিয়ে দল করতে হবে। রাজীতিতে আপনার সততা আপনার দেশপ্রেম আপনাকেই প্রমাণ করতে হবে। আমাদের প্রতিটি স্লোগান দেশের জন্য। ব্যক্তির জন্য আমরা স্লোগান দেই না। নেতাকর্মিরা দলের প্রাণ তাদের দলের ভাবমূর্তি ধারণ করতে হবে।
ব্যারিস্টার ফুয়াদ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে মানিকগজ্ঞ থেকে আসা এবি পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান ও ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী।
সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনিকে প্রধান সমন্বয়ক করে ১৯ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মুস্তাহাবুর রহমান চপল, আহমেদ সালাহ উদ্দিন, শাহীন আহমেদ, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, জালাল আহমেদ, অ্যাডভোকেট জেবা সখিনা, জসীম উদ্দিন, লুৎফর রহমান, প্রিন্স মাহমুদ, আমিনুল ইসলাম সাদ, জহিরুল ইসলাম, হায়দারুল হাবিব খান, খন্দকার খালিদ হাসান, আবদুল্লাহ আল হাসান, তামান্না আক্তার হিমু, আরিফ হোসেন, এসএম হাসান আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button