মহানগরশিরোনাম

গাজীপুরে এক থানাতেই ১৫ পুলিশ সদস্যের করোনা

সংবাদদাতা, গাজীপুর : গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার ১৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জেলার সর্ব শেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৯৬ জন। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার ১৫ পুলিশ সদস্যে রয়েছে। এ থানায় আক্রান্তদের মধ্যে একজন উপ-পরিদর্শক, তিনজন সহকারী উপপরিদর্শক ও ১১ জন কনস্টেবল রয়েছেন। আক্রান্তদের একটি আবাসিক হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে ১১ জন পোশাক শ্রমিকও রয়েছেন। ২৪ ঘণ্টায় মহানগর সদরে ৭০ জন, শেখ ফজিলাতুন্নেছা কেপিজে মেমোরিয়াল হসপিটালে ৩২ জন, কালিয়াকৈরে ১১, কালীগঞ্জে ১০, কাপাসিয়ায় ৩ ও শ্রীপুরে ৩ জন আক্রান্ত হন।
এ দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক করোনা আক্রান্ত রোগী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button