খেলা
গাঙ্গুলি-ধোনি-মিয়াঁদাদকে পেছনে ফেললেন মিসবাহ

আবুধাবি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে পাকিস্তানের পক্ষে ১০ম সিরিজ জিতলেন মিসবাহ-উল-হক। ফলে এশিয়ার মধ্যে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ে এখন সবার উপরে মিসবাহ। পেছনে পড়ে গেলেন ভারতের সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি এবং পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ।
গাঙ্গুলি ও ধোনি ৯টি করে টেস্ট সিরিজ জিতেছিলেন। আর মিয়াঁদাদ জিতেছিলেন আটটি টেস্ট সিরিজ।
২০১০ সালে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হন মিসবাহ। এরপর ২০টি টেস্ট সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেন মিসবাহ। এরমধ্যে ১০টি সিরিজে পাকিস্তানকে জয়ের স্বাদ দেন তিনি। আর ৭টি সিরিজ ড্র হয় এবং ৩টি সিরিজে হারের স্বাদ পায় পাকিস্তান।




