Uncategorized

গাইবান্ধায় বিসিএস কৃষি এ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন

গাইবান্ধা প্রতিনিধি : বিসিএস কৃষি এ্যাসোসিয়েশন গাইবান্ধা চ্যাপ্টারের উদ্যোগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন এর চরে ১০০ জন মহিলা ও পুরুষ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। কাপাসিয়া ইউনিয়ন এর নিভৃত চরের বঞ্চিত মানুষ গুলো উত্তরের শীতল হাওয়ায় খুব কষ্ট পায়। বিশেষ করে সন্তান সহ মহিলা আর বয়স্ক বিধবা মহিলাদের পাশে দাঁড়ানোর প্রয়াসে এই উদ্যোগ। কৃষি ও কৃষকের পাশে সব সময় থাকি বলেই সম্ভবত এই মাটির কাছাকাছি থাকা অসহায় মানুষের কষ্ট এতটা অনুভূত হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ পরিচালক ও বিসিএস কৃষি এ্যাসোসিয়েশন গাইবান্ধা চ্যাপ্টারের সভাপতি
কৃষিবিদ মাসুদুর রহমান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আল ইমরান, উপজেলা কৃষি অফিসার গাইবান্ধা সদর ও সদস্য বিসিএস কৃষি এ্যাসোসিয়েশন গাইবান্ধা চ্যাপ্টার। সভাপতিত্ব করেন কৃষিবিদ রেজা ই মাহমুদ, উপজেলা কৃষি অফিসার সুন্দরগঞ্জ ও সাধারণ সম্পাদক বিসিএস কৃষি এ্যাসোসিয়েশন গাইবান্ধা চ্যাপ্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button