slider
গাঁজাসহ আটক মাদক কারবারী জেল হাজতে
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ আটক এক মাদক কারবারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে। এর আগে রোববার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী অনন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাইদুল ইসলাম (৩৫) ওই এলাকার বাসিন্দা।
জানা যায়, মাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ধানের গোলা (ডুলি) থেকে ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইন-চার্জ (ওসি) ফজলুর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।




