গচ্ছিত স্বর্ণের সীমা বেঁধে দিলো ভারত সরকার
ভারতে একজন ব্যক্তি কতোটুকু স্বর্ণ নিজের কাছে রাখতে পারবেন তার একটি সীমা বেঁধে দিয়েছে সরকার। সংশোধিত আয়কর আইনে সরকার এই সীমার বাইরের গচ্ছিত স্বর্ণ জব্দও করতে পারবে বলা হয়েছে।
বৃহস্পতিবার নির্দেশনায় ভারত সরকার জানিয়েছে, একজন বিবাহিত নারী ৫০০ গ্রাম, অবিবাহিতা নারী ২৫০ গ্রাম এবং একজন পুরুষ ১০০ গ্রাম স্বর্ণের বেশি রাখতে পারবেন না। তবে যদি তারা স্বর্ণের সঠিক উৎস জানাতে পারে এবং নির্ধারিত পরিমাণ স্বর্ণের পর বাকি স্বর্ণের আয়কর পত্র দেখাতে পারে তাহলে সেই স্বর্ণ জব্দ করা হবে না।
এছাড়া প্রাথমিক অনুসন্ধানে আয়ের সাথে গচ্ছিত স্বর্ণের মিল পাওয়া না গেলে তাদেরকে আইনের নেয়া হবে বলে জানিয়েছে সরকার।
এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার কালো টাকা প্রতিরোধের উপায় হিসেবে দেশটিতে ৫০০ ও এক হাজার টাকার নোট একদিনের নোটিশে নিষিদ্ধ করেছিলো। এরপর এ নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়ে জনগণ। এবার বাড়তি স্বর্ণ জব্দ করার ঘোষণায় সবার মনে ভীতি ছড়িয়ে পড়েছে।




