বিনোদন

খোলামেলা সারা আলি খান

সারা আলি খান মানেই রমরমা অবস্থা। বিকিনি পরে খোলামেলা পোশাকে মাঝে মাঝেই হাজির হন সারা আলি খান। সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গোয়া গিয়েছিলেন সারা। সেখানেও তার প্রতিটা ফটোশুটে এর ছাপ রয়েছে । শুক্রবার গোয়া থেকে একটার পর একটা ছবি পোস্ট করেন সারা। আর তার প্রতিটা ছবিতেই রীতিমতো কমেন্টের ঢল নামে। সারার প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তেরা।
একটা ছবিতে দেখা যায়, ফ্লোরাল বিকিনি আর উপরে হালকা গোলাপি রঙের শ্রাগ। গোয়ার বিচে দাঁড়িয়ে মোহময়ী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে।
অপর একটি ছবিতে সারাকে পাওয়া যায়, সাদা রঙের মিনি ডেনিম শর্টস আর কালো বিকিনি টপ-এ। তার উপর সাদা-কালো ডোরাকাটা জ্যাকেটে স্টানিং সারা আলি খান। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হোপ ইজ এ ওয়েকিং ড্রিম।’
২৪ বছরের এই বলি নায়িকা পরিবারের সঙ্গে থাকতে বরাবরই পছন্দ করেন। ভাই ইব্রাহিমের সঙ্গে তার রসায়নও দারুণ। তাই যেখানেই যান না কেন ভাইয়ের সঙ্গে ছবি তোলা মাস্ট। শুক্রবার গোয়াতে ভাই ইব্রাহিমকে রিকশায় বসিয়ে তোলা ফটো শেয়ার করেন ইনস্টাগ্রামে। রিকশার সিটে হাত-পা ছড়িয়ে আরামে বসে পুরো বিষয়টা যেন উপভোগ করলেন ইব্রাহিম।
২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির হাত ধরে বলিউডে পা সারার। ওই বছরই রোহিত শেঠির ‘সিম্বা’ ছবিতে কো-স্টার রণবীর সিংহের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
কো-স্টার কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে সারা আলি খানকে সম্প্রতি দেখা গিয়েছে। এর পর ডেভিড ধাওয়ানের ‘কুলি নম্বর ১’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে তাকে দেখতে পাবেন ভক্তেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button