খাটো পোশাক পরায় অনলাইনে তোপের মুখে মালাইকা!

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা সম্প্রতি একটি পার্টি আয়োজন করেছিলেন। সে পার্টিতে তার পোশাক ছিল খুবই ছোট। ওই পার্টির ছবি অনলাইনে পোস্ট করে ভক্তদের সমালোচনার মুখে পড়েন আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা।
পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউডের কারিনা কাপুর, করিশমা কাপুর, করণ জোহরসহ অন্যান্যরা। পার্টিতে করণের সঙ্গে একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মালাইকা আরোরা খান। সে ছবিতে মালাইকার পোষাক দেখে ক্ষেপে যান ভক্তরা।
যদিও স্পাইসি গার্ল হিসেবেই বলিউডে পরিচিত মালাইকা। সংক্ষিপ্ত পোশাকে তাকে দেখতে অনেকেই অভ্যস্থ। কিন্তু ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করার পর ঝড়ের গতিতে লাইক যেমন আসতে থাকে তেমনই আসতে থাকে কমেন্ট।
ফ্যানেরা বারবার প্রশ্ন করতে থাকেন, কেন এত ছোট পোশাক পরেছেন মালাইকা? একজন লেখেন, ‘মালাইকা যখনই তুমি ইনস্টাগ্রামে ছবি পোস্ট কর, তখনই তোমার হাতে দেখা যায় মদের গ্লাস। আর তোমার শরীরে তো পোশাক প্রায় থাকেই না।’
যদিও ফ্যানেদের সমালোচনার জবাবে এখনো কোন উত্তর দেননি মালাইকা। ইন্ডিয়ান এক্সপ্রেস।




