আন্তর্জাতিক সংবাদ
খুলে দেয়া হয়েছে হুখৌ জলপ্রপাত

চীনের ইয়েলো রিভারে হুখৌ জলপ্রপাত রোববার দর্শকদের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। সানজি প্রদেশে প্রবল বৃষ্টিতে ইয়েলো রিভারে সৃষ্ট বন্যার কারণে ২৬ জুলাই কর্তৃপক্ষ জলপ্রপাতটি বন্ধ করে দেয়।
ইয়েলো রিভারের উজানে ইউলিন এলাকাতে গত শনিবার বন্যায় ১০ জনের মৃত্যু হয় ও একজন নিখোঁজ রয়েছে।




