অর্থনৈতিক সংবাদশিরোনাম

খুলনায় ৫ জুট মিলের উৎপাদন বন্ধ করেছে শ্রমিকরা

বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ব পাঁচটি জুটমিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। গতকাল রোববার বিকালের পর থেকে একে একে মিলগুলো বন্ধ করে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয়েছে প্লাটিনাম জুবিলি জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল ও স্টার জুট মিল।
শ্রমিক নেতারা জানান, রাষ্ট্রায়ত্ত এই পাঁচ মিলের ১৫ হাজার শ্রমিকের ১১ সপ্তাহের প্রায় ৪৫ কোটি টাকা মজুরি বকেয়া। মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিকরা জানান, স্টার দুপুর ৩টায়, প্লাটিনাম সন্ধ্যা ৬টায়, দৌলতপুর রাত ৮টায়, ক্রিসেন্ট রাত সোয়া ৮টায় এবংখালিশপুর জুট মিল রাত ৯টায় বন্ধ করে দেয়া হয়।
পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, পাটমন্ত্রণালয় ও বিজেএমসির সাথে বৈঠকে ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের কথা বলা হয়। কিন্তু এ পর্যন্ত শ্রমিকদের মজুরি প্রদান করা হয়নি। এ কারণে ক্ষিপ্ত শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
তবে দৌলতপুর জুটমিলের জিএম মো. মুরাদ হোসেন রাত সোয়া ৯টায় বলেন, তার জুট মিল চালু রয়েছে।
অপরদিকে, খালিশপুর জুটমিলের মিলের প্রকল্প পরিচালক মোস্তফা কামাল বলেন, তার মিল বাদে অন্য চারটি জুটমিল শ্রমিকরা বন্ধ করে দিয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button