মহানগরশিরোনাম

খুলনায় একদিনে সর্বোচ্চ ৯৭ জনের করোনা শনাক্ত

খুলনায় একদিনে করোনাভাইরাস শনাক্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। বুধবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৭টি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
এদিকে খুলনা সিভিল সার্জনের দপ্তর জানায়, খুলনায় বুধবার দুপুর পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৪৯২ জন। যার মধ্যে মারা গেছে নয় জন আর সুস্থ হয়েছেন ৭৫ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন।
এছাড়া বুধবার ৯৭টি করোনা পজিটিভের মধ্যে কয়েকটি ফলোআপ বাদে প্রায় ৯০ জনের অধিক নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টায় খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, বুধবারে খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ২৭০টি।
এদের মধ্যে ১০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৯৭ জনই খুলনা জেলার।
এছাড়া রয়েছেন দু’জন বাগেরহাটের, দু’জন যশোরের ও নড়াইলের একজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button