রাজনীতি

খালেদা জিয়া দেশে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চান : তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে একটি ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চান বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উনি কার্যত দেশে একটি ভূতের সরকারের অধীনে নির্বাচন করার কথা বলছেন। আসলে তিনি একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চান।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘২০০৮ সাল থেকে খালেদা জিয়া অস্বাভাবিক পথে হেঁটেছেন, এখনও তিনি সেই পথেই আছেন। উনি বদলাননি। সেজন্যই পরিষ্কারভাবে বলেছেন, শেখ হাসিনার অধীনে, সংবিধানের অধীনে তিনি নির্বাচন করবেন না। তাই তিনি কখনও সহায়ক সরকার, কখনও নির্দলীয় সরকারের কথা বলছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করেছিলাম বিদেশ থেকে ফিরে আদালতে এবং সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া তার ভাষণে আগুন সন্ত্রাস, মানুষ পোড়ানো, রাজাকারদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য জাতির কাছে মাফ চাইবেন। আশা করেছিলাম রাজনীতি থেকে জামায়াত ও জঙ্গি প্রত্যাহারেরর ঘোষণা দেবেন। নির্বাচন নিয়ে আরও গঠনমূলক কথা বলবেন। কিন্তু আমাদের সে আশা পূরণ হয়নি। উনি জাতির কাছে মাফও চাননি এবং রাজাকার ও জঙ্গিদের প্রত্যাহারের ঘোষণাও দেননি। খালেদা জিয়া উল্টো সামরিক বাহিনী, মানুষ পোড়ানো, টাকা পাচারকারী, জঙ্গি-সন্ত্রাস এবং ছেলে ও পরিবার পরিজনদের পক্ষে সাফাই গেয়েছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button