দূর্ঘটনাশিরোনাম

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড…

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাত থেকে শুরু করে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে পুড়েছে কড়াইল বস্তি। এতে বস্তির অধিকাংশ ঘরই পুড়ে গেছে বলে জানা গেছে।
বস্তিবাসীরা জানাচ্ছেন, রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মসজিদের পাশের দুটি ঘরে প্রথমে আগুন লাগে। এর পরই মসজিদের মাইক দিয়ে সবাইকে মালপত্র নিয়ে ঘরের বাইরে আসার জন্য বলা হয়। কিন্তু বস্তির অধিকাংশ ঘরই কাঠ আর টিন দিয়ে বানানো বলে আগুন তড়িৎ ছড়িয়ে পরে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিমানুর রহমান বলেন, ‘ভোর পৌনে ৩টার দিকে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ১৪টি ইউনিট সেখানে যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দিয়ে প্রায় সোয়া পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’
কড়াইল বস্তিতে বহু মানুষের বসবাস। আর এই অগ্নিকাণ্ডের কারণে প্রায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। বস্তিবাসিদের কারো কারো অভিযোগ, কোন পক্ষ্ ইচ্ছা করে এই আগুন লাগিয়েছে।
আগুন লাগার কারণ হিসেবে এখনো অবশ্য কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস বা পুলিশ। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, ‘আগুন লাগার কারণ বোঝা যাচ্ছে না। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হবে।’
২০১৬ সালের মার্চ থেকে এ নিয়ে তৃতীয়বার ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কড়াইল বস্তিতে। গত বছরের ডিসেম্বরের অগ্নিকাণ্ডে পাঁচশ’র বেশি ঘর পুরে গিয়েছিল কড়াইলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button