আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফলতা: উত্তর কোরিয়ায় আনন্দোৎসব

সরকারি স্কয়ারে নেচে-গেয়ে এবং আতশবাজি ফুটিয়ে গণ উৎসব পালন করেছে উত্তর কোরিয়া| উৎসবের কারণ হিসেবে জানা যায়, তাদের সর্বশেষ দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা।
পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার একথা জানানো হয়। ছবিতে হাজার হাজার সৈন্য ও জনতাকে পিয়ংইয়ংয়ের কিম ইল-সুং স্কয়ারে সমবেত হয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে। উত্তর কোরিয়ার প্রয়াত নেতাদের বিশাল বিশাল প্রতিকৃতি দিয়ে স্কয়ারটি সুসজ্জিত করা হয়েছে।
অনেকের হাতে ব্যানারে লেখা ছিল, ‘হোয়াসং-১৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় আমরা আন্তরিকভাবে আনন্দ উদ্যাপন করছি। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বব্যাপী উত্তর কোরিয়ার শক্তির জানান দেয়া হয়েছে।’
উত্তর কোরিয়া গত বুধবার নতুন করে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। আর এই পরীক্ষার পর দেশটির নেতা কিম জং-উন ঘোষণা দেন যে তার দেশ এখন সম্পন্ন পারমাণবিক ক্ষমতাধর দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button