খেলা

ক্রিকেটার নাসির প্রসঙ্গে সুবাহ, ‘এটা একান্ত ব্যক্তিগত বিষয়’

সিনেমার কাহিনীকেও হার মানাচ্ছে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের প্রেম কাহিনী।একের পর এক ভিডিও বের হচ্ছে তার বলা ফোন রেকর্ডিং গুলোর।
সোশ্যাল মিডিয়ায় নাসির হোসেনের গার্ডফ্রেন্ড দাবি করে আলোচনায় আসা সেই হুমায়রা সুবাহ সম্প্রতি একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন।
গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিএফডিসিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল সেই সিনেমার (বসন্ত বিকেল) মহরত অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠানের এক ফাঁকে ক্রিকেটার নাসির হোসেনের প্রসঙ্গ আসতেই ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান নবাগত এই অভিনেত্রী।
সিনেমায় আসা প্রসঙ্গে সুবাহ বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমার আম্মু চাইতেন আমি যেন গান করি। আম্মুর ইচ্ছে অনুযায়ী চেষ্টা করছিলাম কণ্ঠশিল্পী হওয়ার। মোহাম্মদ আসলাম ভাই আমাকে তার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেন। পরে তিনি আমাকে লিড রোলে অভিনয় করতে বলেন। যেহেতু এটা আমার ইচ্ছে ছিল তাই রাজি হয়ে যাই। এরপর তো জানেনই- ‘বসন্ত বিকেল’সহ তিনটি সিনেমায় অভিনয় করছি।’
এ সময় সাংবাদিকরা তাকে ক্রিকেটার নাসিরের প্রসঙ্গে জানতে চাইলে সুবাহ মুচকি হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বলেন, ‘প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমাকে আজ ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করলেই ভালো হয়। আজ শুধু সিনেমা নিয়ে কথা বলতে চাই।’
বসন্ত বিকেল ছবিতে সুবাহ’র সাথে অভিনয় করছেন শিপন মিত্র ও তানভীর তনু। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।
প্রসঙ্গত, রঙিন কিংবা সাদা পোশাকে বহুবার বিশ্ব ক্রিকেটের সামনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন নাসির। আবার বিভিন্ন কর্মকাণ্ডের জন্ম দিয়ে হয়েছেন সমালোচনার পাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button