
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, কোরিয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে প্রয়োজন ওই অঞ্চলের পারমাণিক নিরস্ত্রীকরণ এবং কোরিয়ার মহান নেতা কিম ইল সুং-এর ১০ দফার বাস্তবায়ন। কিন্তু তা না করে সাম্রাজ্যবাদী শক্তি দক্ষিণ কোরিয়াতে একের পর এক পারমাণিক অস্ত্র মজুদ করছে এবং আত্মরক্ষার্থে উত্তর কোরিয়াও পারমাণবিক অস্ত্র তৈরি এবং এর পরীক্ষা করতে বাধ্য হচ্ছে। এর ফলে এ অঞ্চলে শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে এবং দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ বিলম্বিত হচ্ছে।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোরিয় জনগণের মহান নেতা প্রেসিডেন্ট কিম ইন সুং-এর ২৩তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব জুসে আইডিয়া আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন একথা বলেন।
রাশেদ খান মেনন আরো বলেন, জাতিসংঘ উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষার নিন্দা করে যাচ্ছে পক্ষান্তরে দক্ষিণ কোরিয়াতে যে একের পর এক পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তোলা হচ্ছে যার বিরুদ্ধে দক্ষিণ কেরিয়ার জনগণও প্রতিবাদ জানাচ্ছে অথচ জাতিসংঘ এ ব্যাপারে কোনো কথা বলছে না। অন্যদিকে উত্তর কোরিয়া যখন বলছে পারমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করলে তার দেশকেও ইরাক, সিরিয়া, লিবিয়া আর আফগানিস্তানের ভাগ্য বরণ করতে হবে; এ ব্যাপারে জাতিসংঘ কোনো কথা বলছে না। এ পক্ষপাত আচরণের বিরুদ্ধে সচেতন জনতা ও বিবেকবান রাষ্ট্রসমূহকে সোচ্চার হতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরি মনোভাব পরিহার করতে হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, ফরহাদ মজহারকে পুলিশ উদ্ধার করতে না পারলে বিএনপি নেতা সালাউদ্দিনের মত পরিণতি ভোগ করতে হতো বলে সরকারের বক্তব্য থেকেই প্রমাণ মেলে।
তিনি বলেন, পৃথিবীতে এখন ভারতীয় ও ইসরাইলী সাম্রাজ্যবাদ নিয়ে স্বাধীনতাকামী মানুষ উদ্বিগ্ন।
এতে বক্তৃতা করেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জও ঝড়হম ঐুঁহ, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সম্পাদক শাহ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্মসম্পাদক আশরাফ আলী প্রমুখ।




