Uncategorized

কোম্পানীগঞ্জে বকের ওষুধ খেয়ে আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে বক মারার ওষুধ খেয়ে মাঈন উদ্দিন (৪৪) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন ওই এলাকার মিয়া মাঝি বাড়ীর আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কৃষক মাঈন উদ্দিন পরিবার নিয়ে রামপুর ৫নং ওয়ার্ড ১৩নং সুইজ মক্কা নগর এলাকার বেড়ি বাঁধের ওপর বসবাস করতো। শনিবার দুপুরের কোন একসময় মাঈন উদ্দিন নিজের ঘরে থাকা বক মারার ওষধ (বিষ) খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের বলেন, নিহত মাঈন ও তার পরিবারের কয়েকজনের মানুষিক সমস্যা আছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিষয়টি পুলিশ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button