Uncategorized

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার(৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মোঃ সাজু(২৬)। সে ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আনিসুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে দশটার দিকে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) মোঃ রবিউল হকের নেতৃত্বে এএসআই জহিরসহ পুলিশ উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সাজুকে আটক করা হয় । এসময় তার নিকট থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) মোঃ রবিউল হক আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃত সাজুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button