খেলা

কোটিপতি তোয়ালে চোরের নেপথ্য কাহিনী

টেনিস চিরকালই এলিট ক্লাসের খেলা৷ এই খেলার খুব পরিচিত দৃশ্য—ম্যাচ শেষ হলেই জয়ী খেলোয়াড় গ্যালারিতে তার ভক্তদের দিকে ছুঁড়ে দিচ্ছেন আর্মব্যান্ড কিংবা হেয়ারব্যান্ড। গায়ের ঘাম মোছা তোয়ালেটাও মাঝে মাঝে উড়ে যায় দর্শকদের দিকে। দর্শকও খুশি আজীবন সংগ্রহে রাখার মতো এমন এক স্মারক পেয়ে। তবে উইম্বলডন কর্তৃপক্ষের জন্য ব্যাপারটি একটু কষ্টকরই হয়ে পড়ছে। তোয়ালে নিয়ে খেলোয়াড়, দর্শকের এমন টানাটানিতে তোয়ালে সংকট চলছে এখন!
দোষ কিন্তু খেলোয়াড়দেরই। বিশ্বের সেরা তারকা, ১০০ মিলিয়ন ডলারের মালিক নোভাক জকোভিচ এগিয়ে আছেন এই দলে।
প্রতি ম্যাচেই তার জন্য বরাদ্দ দুটি সবুজ তোয়ালে পাওয়ার পরও বাড়তি আরেকটি চেয়ে নেন। কারণ, তার বন্ধু ও পরিবারের লোকজনের খুব পছন্দ এই তোয়ালেগুলো৷ এই সার্বিয়ান তারকা নিজে মুখেই জানাচ্ছেন, ‘প্রতি রাউন্ডেই একটা বাড়তি তোয়ালে নেয়ার চেষ্টা করি আমি। গরমের অজুহাত দিই, বলি খুব ঘাম হচ্ছে। আমি নিশ্চিত অল ইংল্যান্ড কমিটি উইম্বলডনের আয়োজক আমাকে ক্ষমা করে দেবে। তোয়ালেগুলো স্মারক হিসেবে দারুণ। আমার কাছের লোকজন খুব পছন্দ করে এটি।’
উইম্বলডনে তোয়ালে সরবরাহকারী প্রতিষ্ঠান ক্রিস্টি জানিয়েছে, ২০১৩ সালে উইম্বলডনে ৯৯ হাজার তোয়ালে সরবরাহ করা হয়েছিল। প্রতিযোগিতা শেষে ৩৫ ডলার মূল্যের এই তোয়ালের একটিও ফেরত যায়নি। স্রেফ তোয়ালে বাবদ উইম্বলডনের খরচ হয় প্রায় ৩০ কোটি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button