খেলা

পারফরম্যান্সের পুরস্কার বেতনে

কিছুদিন ধরেই পাকিস্তানি ক্রিকেটারদের পারফরম্যান্স বেশ ঊর্ধ্বমুখী। পারফরম্যান্সের সুফল মিলতে চলেছে বেতন-ভাতাতেও। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩৩ ক্রিকেটারের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই ৩৩ ক্রিকেটারকে পাঁচ শ্রেণিতে ভাগ করে ২৫ শতাংশ বেতন বাড়ানোর ব্যাপারে সুপারিশ করেছেন পিসিবির চার সদস্যের বিশেষ কমিটি। কমিটিতে আছেন প্রধান নির্বাচক ইনজামাম-উল হক, প্রধান কোচ মিকি আর্থার, অধিনায়ক সরফরাজ আহমেদ ও বোর্ড পরিচালক হারুন রশিদ।
কমিটির সদস্যদের সুপারিশ এরইমধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির কাছে। তার অনুমোদন মিললেই আয় বাড়বে পাকিস্তানি ক্রিকেটারদের।
শুধুমাত্র ক্রিকেটারই নন, বেতন বাড়ানো হচ্ছে ১০ পাকিস্তানি আম্পায়ারেরও। এরমাঝে ছয়জনই আবার আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। বুধবার সেরা ক্রিকেটারের পুরষ্কার বিতরণী রাতে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button