কেরানীগঞ্জ মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৫ ই ডিসেম্বর) দুপুর ৩ টায় উপজেলার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ আলো বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক শাহীন আহমেদ ।
কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাসলিমা বেগমের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহানারা বেগম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ সালাউদ্দিন আহমেদ লিটন, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আশকর আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাওলাদার হারুন মাষ্টার সহ থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সভা স্থলে উপস্থিত ছিলেন।




