slider

কেরানীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

মোঃ মাসুদ,কেরানীগঞ্জে প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন হয়েছে, দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে কোরআন খানি, মিলাদ মাহফিল ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের আয়োজনে বিভিন্ন স্থানে গণভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, ঢাকা ৩ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এ গণভোজ, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্পাদক হাজী মোঃ ইকবাল হোসেন,ঢাকা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ম,ই মামুন,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল বারেক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ আলম, সাধারণ সম্পাদক ডাঃ হাজী মোঃ এইচ এম সেলিম ,আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ – সভাপতি আব্দুল বারেক,কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন গণি,সাবেক সহ সভাপতি মোঃ জিলহজ, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন সহ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button