কেরানীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উপজেলা ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল ) দুপুর ১২ টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক শাহীন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমীন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল হক প্রমূখ




