কেরানীগঞ্জে ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
৩ ফেব্রুয়ারী শুক্রবার ভাওয়ারভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিকেল ৩ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুল ইসলাম রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি (ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত) কাজী মোঃ শহিদুল লিটন ।
এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাসুদ রানা মুন্না’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক বাবু রাহুল দাস, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের (দক্ষিণ) সভাপতি মাহবুবুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ।
এসময় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ ফারুক আহমেদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এ মাসুদ পাপ্পু।
এছাড়াও সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের (দক্ষিণ) সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান রতন, কাউসার আহমেদ, নুরুল ইসলাম রুপালী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ কামাল রানা, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাওলাদার হারুন অর রশিদ সহ সম্মেলনে জেলা, থানা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




