slider

কুয়েটছাত্র অন্তু রায়ের বাড়িতে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক : খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় আর্থিক অনটনের কাছে হার মানা কুয়েটছাত্র অন্তু রায়ের বাড়িতে গিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ সিপিবি নেতৃবৃন্দ পরিবার-পরিজনদের সাথে দেখা করেছেন।
আজ বুধবার সাক্ষাৎকালে সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, শেখ আব্দুল হান্নান, অ্যাড চিত্ত গোলদার, পূর্ণেন্দু বিশ্বাস, দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রুহিন হোসেন প্রিন্স অন্তুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাতের সময় অন্তুর পরিবারসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আর্থিক অনটনের কারণে এ ঘটনা ঘটেছে। কুয়েট কর্তৃপক্ষ সচেতন হয় ভূমিকা নিলে এ ধরনের ঘটনা ঘটত না।
এ সময় রুহিন হোসেন প্রিন্স বলেন, দিনমজুর পরিবারের মেধাবী সন্তান আর্থিক অনটনে আত্মহত্যা করবে, কুয়েট কর্তৃপক্ষ দায় নেবে না, এটা হতে পারে না। তিনি এ বিষয়ে কুয়েট কর্তৃপক্ষের জবাব দাবি করেন।
তিনি বলেন, দেশে এত উন্নয়নের গল্প শোনান হয়, উন্নয়ন প্রকল্পের নামে দালানকোঠা বানানো হয়, অথচ অসচ্ছল পরিবারের শিক্ষার দায়িত্ব নেওয়া হয় না। তরুণ প্রজন্মকে সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিক শিক্ষা দেওয়া হয় না। তিনি পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানান।
তিনি অন্তুর পরিবারের সচ্ছলতা ও একমাত্র বোন চৈতির পড়াশোনার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় অন্তুর পরিবারকে পার্টির পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তাও করা হয়।
জানা যায়, অন্তু খুবই মেধাবী ছাত্র ছিলেন। তবে তার পরিবার আর্থিক অনটনে ছিল। পাশাপাশি কুয়েটের ড. এম এ রশিদ হলেও তার অনেক টাকা বকেয়া হয়ে গিয়েছিল। রবিবার অন্তু তার পরিবারের কাছে টাকা চান। তার মা তাকে তিন হাজার টাকা দেন। এরপর সোমবার সকালে তার বাবা দেবব্রত রায় ও মা মাঠে কাজ করতে যান। তার ছোট বোন প্রাইভেট পড়ে এসে ঘরে অন্তুর লাশ ঝুলতে দেখে।
কুয়েটছাত্র অন্তু রায়ের বাড়িতে সিপিবি সাধারণ সম্পাদক |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button