আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কুরআন ছুঁয়ে যুক্তরাষ্ট্রে পুলিশ প্রধানের শপথ

যুক্তরাষ্ট্রে পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিয়ে পুলিশ প্রধান হিসেবে যোগ দিয়েছেন এক কর্মকর্তা। ইব্রাহিম বেকুরা ১৭তম পুলিশ প্রধান হিসাবে কুরআন ছুঁয়ে শপথ নেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের পুলিশ প্রধান হিসেবে শপথ নিয়েছেন তিনি।
শহরটির মেয়র আন্ড্রে সাইয়েগ বলেন, ইব্রাহিম আমেরিকার ইতিহাসে প্রথম তুর্কি পুলিশ প্রধান। সেই সঙ্গে তিনি পেটারসন শহরের প্রথম মুসলিম পুলিশ প্রধান।
শপথ অনুষ্ঠানটি জাতীয় সংগীত এবং প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক এবং নিউজার্সির তুর্কি সম্প্রদায়ের সদস্য, স্থানীয় সরকারি কর্মকর্তারা এবং ইব্রাহিমের পরিবার ও আত্মীয়রা উপস্থিত ছিলেন।
ইব্রাহিম বেকুরা বলেন, ৩২ বছর ধরে আমেরিকায় আছি। এখানে পুলিশ বিভাগে চাকরি করেছি। শিশুকাল থেকে পেটারসনে বসবাস করে আসছি।
এর আগেও যুক্তরাষ্ট্রে বিভিন্ন পদে আসীন হওয়ার সময় অনেক মুসলমান কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। খবর: খালিজ টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button