sliderস্থানিয়

কুড়িগ্রামে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : ছাত্র জনতার ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে আজ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম জেলার অকুতোভয় জুলাই শহিদ পরিবার, আহত যোদ্ধা ও জুলাই আন্দোলনে সক্রিয় শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের সরকারি সকল দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।

সকাল ৯.০০ টায় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে জুলাই শহিদ নুর আলমের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে জুলাইয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রচার করা হয়। জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে ন্যায় ভিত্তিক সমাজ ও সামাজিক সুবিচার নিশ্চিত হবে। স্বাধীনতার পর থেকে এযাবৎ উন্নয়নে পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলাকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানে এগিয়ে নিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button