Uncategorized

কিরগিজস্তানের কাছে অস্ট্রেলিয়ার হার

অনূর্ধ্ব-১৬ এশিয়ান কাপের ফাইনাল রাউন্ড গত পরশু থেকে ভারতের গোয়াতে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ইরান ৩-২ গোলে সৌদি আরবকে ও সংযুক্ত আরব আমিরাত একই ব্যবধানে ভারতকে পরাজিত করে। তবে আজ বড় অঘটন ঘটিয়েছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। গ্রুপ ‘বি’তে তা ১-০ গোলে পরাজিত করে অস্ট্রেলিয়াকে। ‘সি’ গ্রুপে ইরাক ২-১ গোলে জয় পায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। শনিবার উত্তর কোরিয়া ইয়েমেনের সাথে এবং উজবেকিস্তান থাইল্যান্ডের সাথে খেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কিরগিজদের রেকর্ড গড়া জয়সূচক গোলটি এসেছে পেনাল্টি থেকে। এ দিকে ২০১৪ সালের রানার্সআপ দক্ষিণ কোরিয়াকে দুই পেনাল্টি থেকে ২-১ গোলে পরাজিত করে ইরাক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button