
জম্মু ও কাশ্মীরের পুঁচ জেলায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।
আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানায়, বাসটি রাজধানী শ্রীনগর থেকে ৭৫ কিলোমিটার দূরে লরান থেকে পুঁচে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এতো সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের চিকিৎসার জন্য মাণ্ডির জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।



