উপমহাদেশশিরোনাম

কাশ্মীরে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

জম্মু-কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
এনডিটিভি জানায়, কাশ্মীরের প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে সব ধরনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার নিদেশ দেয় ভারতের শীর্ষ আদালত।
২০১৯ সালের আগস্টের শুরুতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ক্ষমতাসীন বিজেপি। সে সময় থেকে অঞ্চলটিতে ইন্টারনেট বন্ধ করে রাখাসহ একাধিক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, ‘ইন্টারনেটের অধিকারও বাক স্বাধীনতারই অংশ। ইন্টারনেট বন্ধ রাখার বিষয়টি অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে। এই ধরনের নিষেধাজ্ঞা একমাত্র স্বল্প সময়ের জন্য প্রয়োগ করা যেতে পারে। এবং এটি বিচার বিভাগীয় পর্যালোচনার বিষয়।’
শীর্ষ আদালত আরও বলে, ‘স্বাধীন চলাফেরা, ইন্টারনেট ও মৌলিক স্বাধীনতায় নিষেধাজ্ঞা ক্ষমতার নির্বিচার প্রয়োগ চলতে পারে না।’
বিচারপতি এনভি রামানা বলেন, ‘সংবিধানের ১৯ ধারায় যে বাক ও মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে, তার মধ্যে ইন্টারনেট পরিষেবাও রয়েছে।’
আদালত আরও জানায়, সব ধরনের নিষেধাজ্ঞার বিষয়টি নাগরিককে জানাতে হবে, যাতে তাকে আইনত চ্যালেঞ্জ করার সুযোগ মেলে।
জম্মু ও কাশ্মীরে ১৪৪ ধারা জারি করা বা বড় জমায়েতকে নিষিদ্ধ করার নির্দেশেরও সমালোচনা করে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট জানায়, ‘ভিন্নমত নিয়ন্ত্রণ করতে এটিকে ব্যবহার করা যায় না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button