slider

কালিয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: মামুন মোল্যা,নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশের আয়োজনে কালিয়া প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। শুরুতেই উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান পরিচালনা করেন স্বজন সমাবেশ নড়াইল জেলার সভাপতি মো. জোনায়েদ হাবীব। এরপর যুগান্তরের জেলা প্রতিনিধি এবং স্বজন সমাবেশের উপদেষ্টা মো: শাহীদুল ইসলাম শাহী স্বাগত বক্তব্য রাখেন। স্বজন সমাবেশের অন্যতম সদস্য মাসুমার রহমানের সঞ্চালনায় ও কালিয়া প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মশিউল হক মিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ তাসমীম আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা ও নড়াইল জেলা আ’লীগের সদস্য বিএম ইমদাদুল হক টুলু, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এরাদত হোসেন, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক শেখ ফসিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মাকলুকাত চৌধুরী, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি তানবীরুল ইসলাম, কালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোর্শেদ, দৈনিক পূবাঞ্চলের নিজস্ব সংবাদদাতা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,দৈনিক যুগান্তর গণ মানুষের কথা বলে। দেশে প্রচলিত পত্রিকা গুলোর মধ্যে সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তর দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আগামীতেও এর দাপটে টিকে থাকবে। এসময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে মোনাজাতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button