কাপাসিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: সড়কের পড়েছিল মোটরসাইকেল তার পাশে পড়েছিল যুবক। মুমূর্ষ অবস্থায় সড়কে পড়ে থেকে কাতরাচ্ছিলেন যন্ত্রণায়। সেই অবস্থায় থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
গাজীপুরের কাপাসিয়ায় দুর্ঘটনায় রাজিব (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী এই ভাবেই পড়েছিলেন সড়কে। সোমবার সন্ধ্যায় ছয়টার দিকে উপজেলার জলপাই তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চিকিৎসার জন্য গাজীপুর নেওয়ার পথে সে মারা যায়।
দুর্ঘটনায় নিহত হয়েছেন, মোঃ রাজিব (২৫) সে উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামের মাহফুজুর রহমান ছেলে।
স্থানীয়রা জানায়, একজন লোককে মোটরসাইকেল সহ সড়কে পড়ে থাকতে দেখতে পায়। মুমূর্ষ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আতাউর রহমান বাবলু জানান, স্থানীয়দের কাছ থেকে সড়ক দুর্ঘটনার আমার
ইউনিয়নের রাজীব নামে একজনের মৃত্যু হয়েছে বিষয়টি জানায়। পরে আমি কাপাসিয়া থানা ওসি সাহেবকে বিষয়টি জানাই। সেই সাথে ওই দুই নং ওয়ার্ডের মেম্বারকে বিষয়টি জানানো হয় এবং মেম্বারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা কেউই বলতে পারছে না। তবুও বিষয়টি পুলিশ তদন্ত করবে। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। পেলে অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে



