slider

কাপাসিয়ায় ১ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। ১৭ জুন উপজেলা পরিষদ হলরোমে এ অনুষ্ঠান হয়।

প্রতি জন কৃষক ১ বিঘা জমির জন্য বিনামূল্যে ৫ কেজি উপশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি হিসেবে সর্বমোট ৫ টন আউস ধান বীজ, ১০ টন ডিএপি ও ১০ টন এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. কে. এম গোলাম মোর্শেদ খান পাভেল, বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক।

সিমিন হোসেন রিমি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার জন্য সকলের সহযোগীতা দরকার। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে সমলয় ভিত্তিতে একই জাত একই সময়ে পাশাপাশি চাষ করে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে সাশ্রয়ী মুল্যে কর্তন করার পরামর্শ দেন ।

উপজেলা কৃষি অফিসার জনাব সুমন কুমার বসাক বলেন আমাদের তেল ফসল এর আবাদ বৃদ্ধি করতে একই জমিতে স্বল্প জীবনকালের আমন চাষের পরে বারি সরিষা ১৪, ১৭ ও বিনা সরিষা ৯ চাষ করে তার পর বোরো চাষ করতে হবে। তিনি স্বল্প জীবন কালের আমন যেমন ব্রি ধান ৭১, ৭৫, ৮৭ ও বিনা ধান ১৭ এর ফলন বৃদ্ধিতে এসব জাতের চারার বয়স ২০-২২ দিন হলেই রোপনের পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম গোলাম মোর্শেদ খান বলেন সময়ে সবচেয়ে সফল সেক্টর কৃষি। তিনি আরো বলেন এ অর্থ বছরে সরকার প্রণোদনার মাধ্যমে কাপাসিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদিপ্তরের মাধ্যমে ৭৩৬৫ জন কৃষক কে বীজ ও সার বিতরণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সংবাদিকবৃন্দ সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button