slider

কাপাসিয়ার যানজট নিরসনে পুলিশের বিশেষ উদ্যোগ গ্রহণ

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ উদ্যোগে কাপাসিয়া বাজার সমিতির সহযোগিতা যানজট নিরসনের বিশেষ উদ্যোগ নিয়েছে কাপাসিয়া থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া থানার মোড় হইতে কাপাসিয়া প্রেসক্লাব মোড় পর্যন্ত কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো আবুবকর মিয়া নেতৃত্বে কাপাসিয়ার অর্ধশত পুলিশ, কাপাসিয়া বাজার ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিততে বিভিন্ন দোকান পাট,ব্যাংক বীমা, হোটেল, রেস্তোরাঁ, জুয়েলারি দোকানে সামনের থেকে অপ্রয়োজনীয় জিনিসপত সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম আজিজুর রহমান, অফিসার ইনচার্জ (অপারেশন) সন্জয় সাহা, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মইনুল হক মিলন, সহ সভাপতি আলা উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর আলম রিপন,সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, নূরুল আমীন সিকদার, এফএম কামাল হোসেন, শাকিল হাসান,আকরাম হোসেন হিরন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button