slider

কাপাসিয়ায় প্রয়াত আ’লীগ নেতা এডভোকেট চৌধুরী সাদির মুক্তারের স্মরণ সভা

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা এডভোকেট চৌধুরী সাদির মুক্তারের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

২ আগষ্ট শুক্রবার বিকালে কাপাসিয়া উপজেলা সনমানিয়া মামুরদি নাজমুল হাসান চৌধুরী পিন্টুর বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুরুল হক মকবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন হান্নানের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট চৌধুরী সাদির মুক্তারের ছেলে সাবেক উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নাজমুল হাসান চৌধুরী পিন্টু ।

এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ মাজহারুল ইসলাম সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক এডভোকেট রেজাউল রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সিমিন হোসেন রিমি এমপি বলেন, আজ এড.চৌধুরী সাদির মুক্তারদের মতো লোকের খুবই প্রয়োজন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও ফকির সাহাব উদ্দিনদের সাথে রাজনীতি করতেন। আসুন আমরা তাদের আদর্শ মেনে চলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button